ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাস: কারাবন্দিদের মুক্তি দিচ্ছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 March, 2020, 11:34 AM

করোনাভাইরাস: কারাবন্দিদের মুক্তি দিচ্ছে ভারত

করোনাভাইরাস: কারাবন্দিদের মুক্তি দিচ্ছে ভারত

করোনা আতঙ্কে ভারতে রাজ্যের বিভিন্ন জেলের তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কারা কতৃপক্ষ।  

রাজ্যে প্রতিটি জেলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় করোনা মোকাবেলায় তাদের আপাতত মুক্তি দেওয়া হচ্ছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা সালসা-র এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান দীপঙ্করের দত্তের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বৈঠকে বসে। এই কমিটি ১০১৭ জন দণ্ডিত বন্দি এবং ২০৫৯ জন বিচারাধীন বন্দিকে যথাক্রমে প্যারোলে এবং অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে বলে জানায়  কারা কতৃপক্ষ।  তিন মাসের জন্য মুক্তি পেতে পারেন  বন্দিরা। তবে কোনও বন্দি যদি আগে এ ভাবে মুক্তি পেয়ে থাকেন, এই ক্ষেত্রে তাঁর নাম বিবেচিত হবে না।

তবে নারীদের যৌন হেনস্থা, রাজ্যের বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা, জাল নোট, শিশু অপহরণ, দুর্নীতি, মাদক পাচার (এ ক্ষেত্রে মাদকের পরিমাণ বিচার্য)  এই ধরনের অভিযোগে বা বাণিজ্যিক ও আর্থিক অভিযোগে যাঁরা বন্দি রয়েছেন, তাঁরা অবশ্য মুক্তি পাবেন না।  এছাড়া যে সব বিচারাধীন বন্দি রাজ্যের বাইরের বাসিন্দা এবং যাঁদের বিরুদ্ধে বিদেশি আইনে অভিযোগ রয়েছে, তাঁরাও এই মুক্তির তালিকায় থাকবেন না। বিচারাধীন বন্দিদের অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত থাকবে বলে জানিয়েছে কারা দফতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status