রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদ করোনা সংকটে চাল, ডাল এবং মাস্ক বিতরণ করেছেন।
রবিবার ২৯ মার্চ, বেলা দুই ঘটিকায় ইউনিয়ন পরিষদ ভবনে ব্যক্তি উদ্যোগে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যে সমস্ত শ্রমজীবী মানুষ ভ্যান-রিকশা চালক, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারেন নি। তাদের তালিকা প্রস্তুত করে ভ্যান গাড়িতে করে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানাগেছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের এক হাজার পাঁচশত পরিবারের সদস্যরা এ সুবিধা ভোগ করবেন।
ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, দেশ, জাতির এই সংকটময় মুহূর্তে যার যতটুকু সামর্থ্য রয়েছে তাঁরা যেন স্ব-ইচ্ছায় হত দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন। ঘরে বন্ধী থাকার কারণে সবচেয়ে বেকায়দায় রয়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। এ সময় আউচপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকবর আলী, বাহার আলী বারু, লোকমান হাকিম, সচিব রন্জন কুমার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আবু রায়হান, হারেজ রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।