করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নে গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন।
তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় রবিবার দুপুরে হাসনিপুর বাজারে ৫নং ওয়ার্ড আ’লীগের পক্ষ থেকে দেড় শতাধিক দুঃস্থদের মাঝে চাউল, ডাউল এবং আলু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী (তোয়াব) গনিপুুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ত্রাণ বিষয়ক সস্পাদক ফরহাদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ প্রচার সম্পাদক আব্দুল মতিন জামাদার, ওয়ার্ড আ’লীগ নেতা সেলিম শাহ, আবু বাক্কার, মোস্তাক আহম্মেদ মিন্টু, তৌহিদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।