ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সাজেক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:54 PM

সাজেক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

সাজেক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন জোন সাজেক পাহাড় থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে সাজেকের কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের গণি মিয়ার ছেলে।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ৮০ জনের একদল ব্যবসায়ী সাজেক ভ্রমণে যান। ভ্রমণকালে সাজেকের কংলাক পাহাড়ে উঠার সময় হঠাৎ মাথা ঘুরে পাহাড় থেকে পড়ে যান রফিকুল ইসলাম।

তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান রফিকুলকে মৃত ঘোষণা করেন।

সাজেক থানার ওসি ইসরাফিল মজুমদার জানান, তার লাশ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status