ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নিজের স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রীকে যা করল...!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:58 PM

নিজের স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রীকে যা করলins class=

নিজের স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রীকে যা করল!

ফেনীর দাগনভূঞায় অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া সুলাতানা প্রিয়াকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আমির হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের রশিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতি ইউনিয়নের নুর আলমের মেয়ে।

নুর আলম জানান, গত বছরের জুন মাসে তার মেয়ে তানিয়ার সঙ্গে রুস্তম আলীর ছেলে আমিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকসহ নানা বিষয় নিয়ে মানসিক চাপ দিয়ে আসছিল আমির। এক পর্যায়ে শুক্রবার রাতে মোবাইল ফোনে জানতে পারেন তার মেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।

নিহত প্রিয়ার বাবার অভিযোগ, মেয়েকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাশাপাশি তানিয়ার গলায় দাগ রয়েছে বলে তিনি দাবি করেছেন। নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির স্বামীসহ সবাই পলাতক থাকায় বক্তব্য নেয়া যায়নি।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না অন্যকিছু তা জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status