ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ইতালি ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি, হজ ক্যাম্পে বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:44 PM

ইতালি ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি, হজ ক্যাম্পে বিক্ষোভ

ইতালি ফেরতদের কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি, হজ ক্যাম্পে বিক্ষোভ

ইতালি থেকে দেশে ফেরত আসা ১৪২ জনকে কোয়ারেন্টাইনে রাখতে হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দেশে শনিবার দুপুরে ইতালি ফেরত সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌছার পর থেকে তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করছেন।

তারা বলছেন, ইতালিতে দুই বার এবং দুবাইয়ে একবার তাদের টেস্ট করানো হয়েছে। তাদের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। দেশে ফেরার পর তাদেরকে অযথা হজ ক্যাম্পে এনে আটকে রাখা হয়েছে। এখানে থাকার কোনো ধরনের সুব্যবস্থা নেই। কারও জন্য কোনো রুমও বরাদ্দ দেওয়া হয়নি।


কোয়ারেন্টাইনে রাখা ১৪২ জনই আশকোনোর হজ ক্যাম্পের গেইটে অবস্থান নিয়েছেন। ক্যাম্পের ভেতরে বিদেশ ফেরতদের সঙ্গে বাইরে থেকে স্বজনেরাও বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ।

এর আগে, সকালে ইতালি থেকে দেশে ফেরেন এই ১৪২ জন বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে সবাইকে সর্বোচ্চ সতর্কতায় আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এদিকে দুপুরে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রাথমিক পরীক্ষায় ইতালি ফেরত ১৪২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাদের আশকোনা হজক্যাম্পে রেখে পরীক্ষা নিরীক্ষা চলছে।

মন্ত্রী বলেন, ইতালিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই দেশ থেকে যারাই আসবে তারা কোয়ারেন্টিনে থাকবে। প্রথমে তারা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে, পরে হোম কোয়ারেন্টিনে থাকবে।

তিনি বলেন, হজক্যাম্পে তাদের আরও ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা হবে। তারা সংক্রমিত কিনা তা যাচাই করবো।। আমরা জেনেছি তারা অনেকে সার্টিফেকট নিয়ে এসেছে। তারা সেখানেও কোয়ারেন্টিনে ছিল। যদি দেখি সবাই সুস্থ সেক্ষেত্রে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখব।

ইতালি থেকে আরো বাংলাদেশি আসছে বলে দেশে সংক্রমণের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status