ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে জন্ম নিল দুই মাথাওয়ালা বাছুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:35 PM

নন্দীগ্রামে জন্ম নিল দুই মাথাওয়ালা বাছুর

নন্দীগ্রামে জন্ম নিল দুই মাথাওয়ালা বাছুর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। বুধবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের কৃষক নিজাম উদ্দিনের বাড়িতে বাছুরটি প্রসবের কয়েক ঘণ্টা পর মারা যায়।

জানা গেছে, কৃষক নিজাম উদ্দিনের নিজ বাড়িতে সকালে তার গাভিটি দুই মাথা ও তিন কান বিশিষ্ট বাছুরটি প্রসাব করে। কিন্তু প্রসাবের কয়েক ঘন্টা পর বাছুরটি মারা যায়। সেই বাছুরটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করেন।
নিজাম উদ্দিন বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিল, শুধু একটির স্থলে দুইটি মাথা, দুইটির স্থলে তিনটি কান ছিল।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব বুলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নন্দীগ্রাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। গাভির ডিম্বাণুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status