ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
৪০ বছর আগেই করোনাভাইরাস তৈরি করেছে চীন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:43 PM

৪০ বছর আগেই করোনাভাইরাস তৈরি করেছে চীন!

৪০ বছর আগেই করোনাভাইরাস তৈরি করেছে চীন!

চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে দুই হাজার ২৪৫ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র হুবেই প্রদেশেই একদিনে আরও ১১৫ জন মারা গেছে। অপরদিকে জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

গত ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। উহানের একটি বাজার থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হয়।

অনেক বিশেষজ্ঞের দাবি এই ভাইরাস চীনারাই তৈরি করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই ধারণা আরও প্রকোট হতে শুরু করেছে। মূলত ৪০ বছর আগের একটি উপন্যাসকে কেন্দ্র করেই এই ভাইরাস নিয়ে গুঞ্জন উঠেছে। ওই উপন্যাসে একটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে উহান-৪০০।


ওই থ্রিলার উপন্যাসটির নাম আইস অব ডার্কনেস। ১৯৮১ সালের ওই উপন্যাসে উহান-৪০০ নামে একটি ভাইরাসের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, চীনে ভাইরাসটি বায়োলজিক্যাল যুদ্ধের গবেষণাগারে প্রস্তুত করা হচ্ছে। এ ধরনের যুদ্ধে ভাইরাস প্রয়োগ করে একটি দেশকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। এতে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হয় না।

টুইটারে এক ব্যক্তি প্রথম এই উপন্যাসের একটি অংশ পোস্ট করেন। এরপরেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। এদিকে, ভারতের কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও ওই পোস্ট টুইটারে শেয়ার করে লিখেছেন, করোনাভাইরাস কি চীনের তৈরি করা বায়োলজিক্যাল অস্ত্র? এই বইটি ১৯৮১ সালে প্রকাশিত হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status