ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাটির স্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন দুই শ্রমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 6:04 PM

মাটির স্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন দুই শ্রমিক

মাটির স্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন দুই শ্রমিক

জয়পুরহাটে মাটির স্তূপে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)।

এ ঘটনায় জয়পুরহাটের চিরলা গ্রামের মনসুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫) আহত হয়েছেন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম বলেন, মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের জন্য মাটি স্তূপ করে রাখা হয়। সেসব মাটি ট্রাক্টরে করে বিদ্যালয়ের দফতরি রাসেল হোসেনের পুকুর ভরাটের জন্য নেয়া হচ্ছিল। মাটি সরানোর সময় স্তূপের ওপর থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন চার শ্রমিক। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন। সেই সঙ্গে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status