ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
প্রেমিকার পর প্রেমিকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 4:18 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 March, 2020, 4:27 PM

প্রেমিকার পর প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার পর প্রেমিকের আত্মহত্যা

জয়পুরহাট শহরের আরাফাত নগরের ইয়ুথ প্লাজার ভাড়াটে বাসা থেকে মঙ্গলবার (১০ মার্চ) রাতে স্কুলছাত্রী তাজনুবা নাভিলা চৌধুরী নীড়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

তবে প্রেমঘটিত কারণে মা-বাবার ওপর অভিমান কিংবা পারিবারিক অন্য কোনো কারণে ওই ছাত্রীর এমন মৃত্যু ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।


এদিকে বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে জয়পুরহাট ট্রাক ট্রার্মিনাল এলাকার একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের ভেতর থেকে ইমরান হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার হাতে মঙ্গলবার রাতে শহরের আরাফাতনগরের ইয়ুথ প্লাজার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ওই স্কুলছাত্রী তাজনুবা নাভিলা চৌধুরী নীড়ের নাম লেখা ছিল। তাই প্রেমের কারণে সৃষ্ট জটিলতা বা বিরোধে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে পুলিশ বলছে, ঘটনা দু’টির তদন্ত ও নিহতদের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এদের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status