ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে শিবিরের গোপন বৈঠক, আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 2:11 PM

নোয়াখালীতে শিবিরের গোপন বৈঠক, আটক ৩

নোয়াখালীতে শিবিরের গোপন বৈঠক, আটক ৩

নোয়াখালীর কবিরহাটে ছাত্র শিবিরের গোপন বৈঠক থেকে জিহাদী বই ও সদস্য ফরমসহ তিন জনকে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার লেদু কোম্পানিরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, ঘোষবাগ ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মির্জা আশ্রাফ মাসুদ রানা (২৪), সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরক্লার্ক ইউনিয়নের ফজলুর রহমান মামুন (২১), সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামের এনামুল হক সজিব (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৌরভ গোপন সংবাদে জানতে পারেন যে, স্থানীয় লেদু কোম্পানির হাট দক্ষিণ বাজারের মাওলানা আব্দুর রশিদ নূরানী কোরআন শিক্ষা কোচিং সেন্টারে শিবির ও বিএনপির কিছু নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির উদ্দেশ্যে নাশকতা কর্মকাণ্ড চালানোর জন্য মিটিং করতেছে। পরে তিনি কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও ছাত্রলীগ সভাপতি সাহেদকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কোচিং সেন্টারের সামনে অবস্থান করেন। পরে পুলিশ এসে কোচিং সেন্টারের ভিতরে প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়ে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লেদু কোম্পানির হাট বাজারে অভিযান চালিয়ে গোপন মিটিং চলাকালীন তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কবিরহাট উপজেলা দক্ষিণ কর্মী নির্দেশিকা, সমর্থক ফরম ১১২টি, ব্যক্তিগত প্রতিবেদন ফরম ১৩টি, সাহিত্য বিভাগ, আয়ব্যায়ের হিসাব ২০১৮, নোয়াখালী জেলা দক্ষিণ কবিরহাট উপজেলা দক্ষিণ নামে একটি রেজিস্ট্রার খাতা, সাহিত্য বিভাগ, আয়ব্যায়ের হিসাব ২০১৯ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status