ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
স্বামীর মামলায় জামিন পেলেন মিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 2:12 PM

স্বামীর মামলায় জামিন পেলেন মিলা

স্বামীর মামলায় জামিন পেলেন মিলা

বিয়ের তথ্য গোপন করে প্রতারণার অভিযোগে সাবেক স্বামীর করা মামলায় কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার বাবা শহীদুল ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ মা‌র্চ) ঢাকার অ‌তি‌রিক্ত মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে আত্মসমর্পণ করে তারা জা‌মিন আবেদন করেন। শুনা‌নি শেষে বিচারক তাদের জা‌মিন মঞ্জুর করেন।


এর আগে গত বছর ৩ সেপ্টেম্বর একই আদালতে মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারী এ মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগ তদন্তে পল্লবী থানাকে নির্দেশ দেন আদালত।

এরপর পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম তদন্তের পর মিলা ও তার বাবার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের হা‌জির হতে সমন জা‌রি করেন। সমনের পরিপ্রেক্ষিতেই তারা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জা‌মিন পান বলেও জানান মিলার আইনজীবী অ্যাডভোকেট এমএইচ তানভীর।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ মে মিলাকে বিয়ে করেন এস এম পারভেজ সানজারি। বিয়ের পর বুঝতে পারেন, মিলা বদমেজাজি, অহংকারী, নেশাগ্রস্ত ও অনৈতিক চরিত্রের অধিকারী। এ কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। সেই সুযোগে মিলা ২০১৭ সালের ৫ অক্টোবর যৌতুক আইনে এস এম পারভেজ সানজারি বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা দায়েরের পর সানজারিকে গ্রেফতার করে পুলিশ।

এরপর তিনি জামিন পেয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন। তালাক হওয়ার পর মিলা তার স্বামীর বাসা থেকে একটি কম্পিউটার ও একটি মোবাইল নিয়ে যান। এছাড়া তার মোটরবাইকে জিপিএস ট্র্যাকার স্থাপন করে তাকে উত্ত্যক্ত ও অপমান করতে থাকেন। পরে তাকে হত্যার জন্য ২০১৯ সালের ২ জুন এসিড নিক্ষেপ করেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে সানজারি একটি মামলা করেছেন।

এরপর সানজারি জানতে পারেন, তার সাবেক স্ত্রী মিলা ২০০২ সালের ৩১ জুলাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নুরুল হুদার ছেলে আবির আহম্মেদকে বিয়ে করেন। মিলা ও তার বাবা শহীদুল ইসলাম ওই বিয়ের তথ্য গোপন করে প্রতারণা করেন।

এছাড়া প্রথম বিয়েতে জন্মতারিখ ১৯৮৪ সালের ২৬ মার্চ উল্লেখ করলেও সানজারির সঙ্গে বিয়ের সময় ১৯৮৫ সালের ২৬ মার্চ উল্লেখ করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারি বাদী হয়ে একটি মামলা করেন। আদালত মামলাটি পল্লবী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে পল্লবী থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম কণ্ঠশিল্পী মিলা ও তার বাবার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status