ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এখন থেকে বিশ্বকাপের নকআউটে থাকবে রিজার্ভ ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 2:18 PM

এখন থেকে বিশ্বকাপের নকআউটে থাকবে রিজার্ভ ডে

এখন থেকে বিশ্বকাপের নকআউটে থাকবে রিজার্ভ ডে

নারী বিশ্বকাপের নকআউটে রিজার্ভ ডে না রেখে সমালোচনায় পড়েছিল আইসিসি। কেননা সেমিতে বৃষ্টির সহায়তা নিয়ে ফাইনালের টিকিট কাটে ভারতের মেয়েরা। এরপরই নড়েচড়ে বসে ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থাটি। নতুন ঘোষণা অনুযায়ী, ২০২১ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের তিনটি নকআউট ম্যাচের জন্যই রেখেছে রিজার্ভ ডে।

মেয়েদের টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপ পয়েন্টে এগিয়ে থাকায় ইংল্যান্ডকে হটিয়ে ফাইনালে ওঠে ভারত। ইংলিশদের দুর্ভাগ্যজনক বিদায়ে সমব্যথী হয়েছিল ভারতও। রিজার্ভ ডে রাখার দাবি জানায় তারাও। এ দাবিকে গ্রহণযোগ্য মনে করে বুধবার মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।


নিউজিল্যান্ডের ৬টি ভেন্যুতে ৩১ ম্যাচে সূচি চূড়ান্ত করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা বাছাইপর্ব থেকে উঠে আসা দলের মুখোমুখি হবে ৬ ফেব্রুয়ারি। অকল্যান্ড, হ্যামিল্টন, টাউরাঙ্গা, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ ও ডুনেডিনে হবে খেলা।

টাউরাঙ্গা ও হ্যামিল্টনে ৩ ও ৪ মার্চ হবে সেমিফাইনাল। ইডেন পার্কে হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, আর ৭ মার্চের ফাইনাল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। নিউজিল্যান্ডসহ এখন পর্যন্ত কেবল চারটি দল চূড়ান্ত হয়েছে। স্বাগতিকরা ছাড়াও অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে। পরের চারটি দল চূড়ান্ত হবে জুলাইয়ে শ্রীলঙ্কায় মেয়েদের চ্যাম্পিয়নশিপ ও বাছাইপর্ব শেষে।

চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী ট্রান্স-তাসমান দুই প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ১৩ ফেব্রুয়ারি। বর্তমান বিশ্বজয়ী ইংল্যান্ডকে অস্ট্রেলিয়া মোকাবিলা করবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন। ৮টি দল একবার করে প্রত্যেকের সঙ্গে খেলবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status