ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকার থাকবে দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:56 PM

২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকার থাকবে দেশ

২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকার থাকবে দেশ

২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা ১ মিনিটে সারাদেশে ব্ল্যাকআউট (বাতি নিভিয়ে অন্ধকার) কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে দেশের জরুরি স্থাপনা এ কর্মসূচির বাইরে থাকবে বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারাদেশে ব্ল্যাকআউট পালন করা হবে। দেশবাসীকে এদিন এক মিনিটের জন্য বাতি নিভিয়ে অন্ধকার রাখার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, ২৫ এবং ২৬ শে মার্চের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আজকে বৈঠকে আলোচনা হয়েছে। অনুষ্ঠানগুলোর সীমিত আকারে করা হবে। এদিন বাইরে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। গণজমায়েতের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

মন্ত্রী বলেন, সাভার স্মৃতিসৌধে যেহেতু  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন সেজন্য যতো ধরনের নিরাপত্তা দরকার, ততো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ওখানে অতিথি থাকবে সীমিত।

২৬ শে মার্চ হাসপাতাল ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status