ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:59 PM

দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার উন্নয়নে নতুন যে কারিকুলাম সরকার হাতে নিচ্ছে, সেখানে দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কারিকুলাম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। ফলে কারিকুলাম বাস্তবায়িত হলে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নোট-গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারি করা সম্ভব নয়। এজন্য মিডিয়াসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রণীত হলেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।

এর আগে মন্ত্রী শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status