|
তিতুমীর কলেজের রিসার্চ জার্নালে প্রথম সংখ্যা প্রকাশের পর আর নেই প্রকাশনা
তৌহিদুল ইসলাম, তিতুমীর কলেজ
|
![]() তিতুমীর কলেজের রিসার্চ জার্নালে প্রথম সংখ্যা প্রকাশের পর আর নেই প্রকাশনা সাবেক সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এবং অধ্যাপক ড. রতন সিদ্দিকীকে সম্পাদক রেখে প্রকাশিত হয় "জার্নাল অব গভমেন্ট তিতুমীর কলেজ"। জার্নালটির ISSN নাম্বার 3006-6913। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড সিরিয়াল নাম্বার (ISSN) পোর্টালে এটি বাংলাদেশের একটি কনফার্মড ( ISSN) পাবলিকেশন হিসেবে তালিকাভুক্ত। জার্নাল অব গভমেন্ট তিতুমীর কলেজ ওয়েবসাইটটি অনুসন্ধান করে দেখা যায় জার্নালটি ২৪ সনের মে মাসে প্রথম বর্ষ, প্রথম সংখ্যায় ৮ টি পেপার প্রকাশিত হয়। প্রথম সংখ্যায় প্রকাশিত গবেষণাগুলোর মধ্যে রয়েছে 'ম্যাগনেটিক প্রোপারটিস অব নিকেল ফেররিট সিনথেসাইজড বাই অ্যাপ্লাইং আলট্টাসোনিক ভাইব্রেশন' যেখানে আলট্টাসোনিক ভাইব্রেশন ব্যবহার করে তৈরি নিকেল ফেররিট এর চৌম্বকীয় বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হয়েছে। এছাড়া ' আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস’ পারসেপশনস অন দ্য ইউজ অব স্মার্টফোন ইন লার্নিং ইংলিশ ' শীর্ষক গবেষণায় ইংরেজি শেখার ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের ধারণা ও অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে। এ সংখ্যায় ‘জন্ম-মৃত্যুতে প্রচলিত কুসংস্কার: ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক একটি গবেষণায় জন্ম ও মৃত্যুকে ঘিরে প্রচলিত কুসংস্কারকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। "জেনেটিক অ্যান্ড ক্রোমাটোগ্রাফিক স্টাডিজ অব সাম ইন্ডিউসড মরফোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল মিউট্যান্টস ইন নিউরোস্পোরা ক্রাসা (ইমা 5297)" গবেষণায় নিউরোস্পোরা ক্রাসা এর জেনেটিক মরফোলজিক্যাল ও বায়োকেমিক্যাল পরিবর্তন নিয়ে কাজ করা হয়েছে। এ ছাড়া " ইনভেস্টিগেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অব এনভায়রনমেন্টাল প্রোটেকশন স্ট্র্যাটেজিস ফর দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ" গবেষণায় বাংলাদেশের টেক্সটাইল শিল্পে পরিবেশ সুরক্ষার কৌশলগুলো মূল্যায়ন করা হয়েছে। "অ্যান এক্সপ্লোরেটরি স্টাডি অন দ্য ইউজ অব আইসিটি টুলস ইন টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল অব এডুকেশন ইন বাংলাদেশ" শীর্ষক গবেষণায় মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষা ও শিক্ষণে আইসিটি টুলস এর ব্যবহার নিয়ে অনুসন্ধান করা হয়েছে। প্রথম সংখ্যায় আরও প্রকাশিত ‘নারীর ব্যক্তিগত উন্নয়ন এবং এনজিও’র প্রভাব’ এবং ‘বিশ্বায়ন উত্তর বাংলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক গবেষণাপত্র। অধ্যাপক ড. রতন সিদ্দিকীকে সম্পাদনায় ২৪ সনের মে মাসে প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার পর থেকে "জার্নাল অফ গভমেন্ট তিতুমীর কলেজ " এ আর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়নি। এ ব্যাপারে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যখন প্রকাশ করা হবে তখন এ ব্যাপারে জানানো হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
