ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২১৬তম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 November, 2026, 3:44 PM

কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২১৬তম

কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২১৬তম

বিশ্বের অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ায় ৩৭তম এবং এশিয়াজুড়ে ২১৬তম অবস্থান অর্জন করেছে। এই অর্জন আঞ্চলিক উচ্চশিক্ষা অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান অগ্রগতি ও আন্তর্জাতিক পরিচিতির প্রতিফলন।

জাতীয় পর্যায়েও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সর্বশেষ কিউএস এশিয়া র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এই সাফল্য বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ধারাবাহিক অগ্রযাত্রাকে তুলে ধরেছে।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এর গুরুত্বপূর্ণ সূচকগুলোতেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে ডিআইইউ। এর মধ্যে ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক (আইআরএন) সূচকে এশিয়ায় ১৪৬তম, একাডেমিক রেপুটেশন সূচকে ১৬৮তম এবং সাইটেশনস পার পেপার সূচকে ২৫০তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, একাডেমিক ক্ষেত্রে স্বীকৃতি এবং প্রকাশিত গবেষণার বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে ডিআইইউর অগ্রগতির প্রতিফলন ঘটেছে এসব অর্জনে।

ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্মার্ট ও পরিবেশবান্ধব ক্যাম্পাস থেকে ডিআইইউ আধুনিক গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। উদ্ভাবনী শিক্ষাব্যবস্থা, গবেষণার নতুন দিগন্ত উন্মোচন এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক অবস্থানকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়টি প্রতিশ্রুতিবদ্ধ।

এই অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিআইইউর শিক্ষক, ভিজিটিং ফ্যাকাল্টি ও স্কলার, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, নিয়োগকারী প্রতিষ্ঠান, এবং আন্তর্জাতিক একাডেমিক অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও অভিন্ন লক্ষ্যই বিশ্ববিদ্যালয়টির এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এ অর্জিত এই সাফল্য বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় ডিআইইউর অবদানকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়টির পরিচিতি সম্প্রসারণে নতুন অনুপ্রেরণা জোগাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status