|
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মেধাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড
সোহরাওয়ার্দী প্রতিনিধি
|
![]() ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মেধাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সালমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি স্মারক নম্বর- ০৫(৫০১)ডিসিইউ/রেজি:/প্রশা:/২০২৬/১/৪৬৩-এর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে এই বৃত্তি ও অ্যাওয়ার্ড চালুর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ![]() ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মেধাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর রোড-০২, বাড়ি-১৯৯ (৩য় তলা)-এ অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে এই মেধাভিত্তিক উদ্যোগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগে সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে এবং এটি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
