ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাগনির মৃত্যু শুনেই খালার মৃত্যু, এলাকায় তোলপাড়!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:57 PM

ভাগনির মৃত্যু শুনেই খালার মৃত্যু, এলাকায় তোলপাড়!

ভাগনির মৃত্যু শুনেই খালার মৃত্যু, এলাকায় তোলপাড়!

পৌর শহরে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন মাহিনুর বেগম। চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে সেই বাড়িতে আসেন তার বোনের মেয়ে মুক্তা। সেখানে হঠাৎ ভাগনি মুক্তা অসুস্থ হন। দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত্যুবরণ করেন তিনি। এ খবর আসে খালা মাহিনুরের কানে। ভাগনির মৃত্যুর খবর শুনেই অসুস্থ হয়েই হাসপাতালে যাওয়ার পর মাহিনুরেরও মৃত্যু হয়।

বুধবার রাতে ভোলার চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন- চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউপির ফারুক হাওলাদারের স্ত্রী মাহিনুর বেগম ও লালমোহনের কালমা ইউপির চরছকিনা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মুক্তা।

মৃত মাহিনুরের জামাতা আবু মিয়া বলেন, কিছুদিন আগে শাশুড়ি মাহিনুর আমার বাসায় বেড়াতে আসেন। বুধবার আমার স্ত্রীর খালাতো বোন মুক্তাও চিকিৎসক দেখাতে আমার বাসায় আসেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ মুক্তা অসুস্থ হন। তাকে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে শাশুড়ি অসুস্থ হন। তাকে হাসপাতালে নিলে তিনিও মারা যান।

এদিকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হাসান জানান, বুধবার রাত পৌনে ১০টায় হাসপাতালে ভর্তি করা মাহিনুর রাতেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু রাত ১১ টায় মুক্তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status