ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস থেকে বাঁচতে নমস্কার চালু করল নেতানিয়াহু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:04 PM

করোনাভাইরাস থেকে বাঁচতে নমস্কার চালু করল নেতানিয়াহু

করোনাভাইরাস থেকে বাঁচতে নমস্কার চালু করল নেতানিয়াহু

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের প্রায় দেশে হানা দিয়েছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই এ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। ভাইরাসটির প্রাদুর্ভাব থেকে বাঁচতে ইসরাইলিদের ভারতীয় কায়দায় অভিবাদন (নমস্কার) জানানোর পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার করোনাভাইরাস ঠেকাতে একটি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন। তিনি দাবি করেন, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নমস্কার সাহায্য করতে পারে। খবর নিউজ উইকের।

নেতানিয়াহু বলেন, ইসরাইল করোনাভাইরাস সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে। ফ্লাইট চলাচল নীতি ও পদক্ষেপে পরিবর্তন আনা হচ্ছে এবং সতর্ক নজর রাখা হচ্ছে।

ইসরাইলে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ১৫ জনের। ৭ হাজার জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশটিতে ৫ হাজার জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লোকজনকে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status