ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কানাডা এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 7:53 PM

কানাডা এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

কানাডা এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

ড্যাফোডিল ফ্যামিলির অংগপ্রতিষ্ঠান এডমিশন ডট এসির (admission.ac) আয়োজনে ৩ মার্চ ২০২০ সোবহানবাগস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে দিনব্যাপী কানাডার ১৭টি বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণে “কানাডা এডুকেশন এক্সপো ২০২০” অনুষ্ঠিত হয়।

এক্সপোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষা, ভর্তি, ভিসা প্রসেস, খরচ ইত্যাদি বিষয়ে তথ্য বিনিময় করা হয়।

ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিলের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিভিশনের ডিরেক্টর ডঃ মোহাম্মদ ফখরে হোসেন, এডমিশন ডট এসির সিওও মামুন রফিক, ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ইন্টারন্যাশনাল মার্কেটিং স্পেশালিষ্ট কারুনা উসমান, মেমোরিয়াল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার থমাস ইয়াং বক্তব্য রাখেন।

দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন স্থান হতে শিক্ষার্থীরা অংশ নেন এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যপারে সরাসরি কথা বলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status