ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শত্রু তার কোপ গাছের চারায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 7:55 PM

শত্রু তার কোপ গাছের চারায়

শত্রু তার কোপ গাছের চারায়

নড়াইলের লোহাগড়ার চাচই-ধানাইড় গ্রামে জমি নিয়ে বিরোধে একটি বসতবাড়িতে হামলা ও গাছের চারা কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, চাচই-ধানাইড় গ্রামের মৃত কুটি মিয়া শেখের ছেলে মো. আবুল শেখ। তিনি অভিযোগ করে জানান, ৭২ নং চাচই-ধানাইড় মৌজার ৬৮০ নং খতিয়ানের ৮২৬ ও ৮২৭ নং হাল দাগে মোট ১ একর ২৩ শতক জমি রয়েছে। তার মধ্যে ক্রয়সহ পৈত্রিক সূত্রে ২৩ শতক জমির মালিক আবুলের মা ও ৭ ভাইবোন। এ জমির সীমানায় মঙ্গলবার টিন দিয়ে বেড়া তৈরী করেন আবুল। পরদিন গভীর রাতে কয়েকজন হামলা চালিয়ে বাড়ির বেড়া ভেঙ্গে ফেলে। এসময় ৩টি মেহগনি ও ১টি আম গাছের চারা কেটে ফেলা হয়। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা। ঘটনার জন্য তিনি প্রতিবেশি বাচ্চু শেখ, তার ভাই ফরিদ শেখ, রাসেল শেখসহ কয়েকজনকে দায়ী করেন।

অভিযুক্ত বাচ্চু শেখ বলেন, 'আবুল শেখ হঠাৎ বেড়া উঠিয়ে নিজেরাই আবার ভেঙ্গে ফেলেছেন। মূলত মামলা করার উদ্দেশ্যে এ ঘটনা। তারা মিথ্যা দায় চাপাচ্ছেন আমাদের ঘাড়ে। তাদের দাবিকৃত ২৩ শতক জমির মধ্যে দাখিলামূলে ১৯ শতক জমি আমাদের।'

ঘটনার ব্যাপারে লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, 'হামলা কিংবা গাছ কাটার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status