ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা সন্দেহ, ঢাকায় পাঠানো হলো সেই প্রবাসীর রক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 2:35 PM

করোনা সন্দেহ, ঢাকায় পাঠানো হলো সেই প্রবাসীর রক্ত

করোনা সন্দেহ, ঢাকায় পাঠানো হলো সেই প্রবাসীর রক্ত

সিলেটে করোনাভাইরাস সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) করোনা ইউনিটে ভর্তি দুবাই প্রবাসীর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এসব বিষয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুছুর রহমান বলেন, ঢাকায় রোগীর রক্ত পরীক্ষা করা হচ্ছে। আমি নিজেও ঢাকায় এসব বিষয়ে মিটিং করছি। বর্তমানে আমি ঢাকায় আছি। তবে এসব বিষয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলেও জানান তিনি।

ইউনুছুর রহমান আরো বলেন, সিলেটবাসীর প্রতি আমাদের পরামর্শ হলো উদ্বিগ্ন না হয়ে ধৈর্যধারণ করা। আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৯ ফেব্রুয়ারি ওই প্রবাসী দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর চিকিৎসা নিতে বুধবার দুপুরে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।

কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নগরের একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status