ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালীগঞ্জে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 12:56 PM

কালীগঞ্জে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের

কালীগঞ্জে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আখের শুকনো পাতা পুড়াতে গিয়ে দগ্ধ হয়ে আফসার মালিথা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজে তিনি মারা যান।

এর আগে বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসার পুকুরিয়া একই গ্রামের মৃত শমসের মালিথার ছেলে।

নিহতের ভাইপো মাহবুব মালিথা জানান, বিকাল ৫টার দিকে মাঠে আখের পাতা পোড়াতে যান। হঠাৎ ওই আগুন নিজের শরীরে লেগে যায়। এ সময় আশপাশে তেমন কেউ ছিল না। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করেন।

তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সেখানে তিনি মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status