ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিয়মিত দুধ খেলে হতে পারে ব্রেস্ট ক্যানসার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 1:08 PM

নিয়মিত দুধ খেলে হতে পারে ব্রেস্ট ক্যানসার!

নিয়মিত দুধ খেলে হতে পারে ব্রেস্ট ক্যানসার!

দুধের সঙ্গে ক্যানসারের সংযোগ থাকলেও সয়া প্রোডাক্টের সঙ্গে ক্যানসারের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে নতুন গবেষণায়। তাই ডেইরি মিল্ক খাওয়া না গেলেও সয়া মিল্ক খেতে কোনও বাধা নেই। চিজ বা ইয়োগার্টের সঙ্গেও স্তন ক্যানসারের যোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গবেষকরা।

হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা মহিলাদের মধ্যে খুবই দেখা যায়। এর প্রতিরোধে আমরা অনেকেই বেশি করে দুধ খেয়ে থাকি। প্রতিদিন অন্তত এক কাপ করে দুধ খেতে মহিলাদের পরামর্শ দেন বিশেষজ্ঞরাও। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে যে রোজ দুধপান মহিলাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

রোজ দুধ খেলে মহিলাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় বলে গবেষণায় দেখা গেছে। গবেষণা বলছে যে রোজ এক কাপ করে দুধ খেলেও মহিলাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা ৫০% বেড়ে যায়। দুধের পরিমাণ বাড়লে স্তন ক্যানসারের সম্ভাবনাও ৮০% পর্যন্ত বাড়ে। আমেরিকার লোমা লিন্ডা ইউনিভার্সিটির গবেষক গ্যারি ফ্রেজার এ দাবি করেছেন।

এমনকি রোজ ১/৩ বা ১/৪ কাপ দুধ খেলেও ৩০% পর্যন্ত স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে বলে জানিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডিওমায়োলজি-তে এই গবেষণার ফলাফলের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছেন তিনি। আট বছর ধরে উত্তর আমেরিকার কয়েকজন মহিলার ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন বলে এই গবেষক জানিয়েছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status