ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমপির পিএস পরিচয়ে হজের নামে প্রতারণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 12:24 PM

এমপির পিএস পরিচয়ে হজের নামে প্রতারণা

এমপির পিএস পরিচয়ে হজের নামে প্রতারণা

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয় দিয়ে হজে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে।  পঞ্চগড়ের একাধিক মাদ্রাসার শিক্ষককে ফোন করে বিকাশে টাকা চেয়েছে ওই প্রতারক।  এ ঘটনায় বুধবার বিকালে সংসদ সদস্যের পরামর্শে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাদ্রাসা শিক্ষকরা।

পুলিশ ও মাদ্রাসা শিক্ষকরা জানান, পঞ্চগড় সদর উপজেলার খানবাহাদুর মোখলেছুর রহমান আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা গোয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিমসহ জেলার ছয়টি মাদ্রাসার ছয়জন অধ্যক্ষকে ০১৯০৩৯৪৯০৬১ নম্বর থেকে কল দেওয়া হয়।  ওই অজ্ঞাত ব্যক্তি নিজেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের পিএস পরিচয় দেয়।  সে মাদ্রাসার প্রধানদের সরকারি খরচে হজে পাঠানোর আশ্বাস দেয়।  

তার বিকাশ নম্বরে ৭ হাজার ৭০০ টাকা বিকাশে পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে বলে। বিষয়টি সন্দেহজনক মনে করে মাদ্রাসার অধ্যক্ষরা বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন। এসময় সংসদ সদস্য এটি ভিত্তিহীন এবং প্রতারণা বলে মাদ্রাসা শিক্ষকদের জানান। একইসঙ্গে তিনি তাদের থানায় সাধারণ ডয়েরি করার পরামর্শ দেন।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা গোয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, এমপির পিএস পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের জন্য বিকাশে টাকা পাঠানোর কথা বলে বেশ কয়েকজন মাদ্রাসা প্রধানকে ফোন করা হয়েছে। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে থানায় জিডি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহমদ জানান, ‘সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করে মোবাইল প্রতারণা করা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোবাইল নম্বরটি কোথাকার এবং কে ব্যবহার করছে তা জানার চেষ্টা চলছে। আমরা কাজ শুরু করেছি।  এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান জানান, ‘রেজিস্ট্রেশনের টাকা নিয়ে হজে পাঠানোর কথা বলার বিষয়টি একটি মোবাইল প্রতারণা। বিষয়টি আমাকে অবহিত করলে আমি তাদের থানায় গিয়ে আইনের আশ্রয় নিতে বলেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status