ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হলেন বাংলাদেশের সাবেক কোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 12:25 PM

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হলেন বাংলাদেশের সাবেক কোচ

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হলেন বাংলাদেশের সাবেক কোচ

২০১৭ সালের আগস্টে বাংলাদেশের স্পিন বোলিং কোচ নিযুক্ত হন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল জোশি। সেই থেকে প্রায় দুই বছর টাইগারদের কোচ হিসেবে পালন করেন তিনি। গেল বছরের শেষ দিকে তাকে অব্যাহতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই জোশিকেই জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার তাকে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। পাঁচ সদস্যের এ কমিটিতে স্থান করে নিয়েছেন ভারতের সাবেক পেসার হরবিন্দর সিংও।

সদ্য বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ও তার সহযোগী সদস্য গগন খোদা। তাদের বিকল্প বেছে নিতে মঙ্গলবার আলোচনায় বসে মদন লাল, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট উপদেষ্টা কমিটি। সেখানে পাঁচজনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করেন তারা।

পাঁচজনের মধ্যে ছিলেন ভারতের সাবেক তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদ, স্পিনার লক্ষ্মণ শিব রামাকৃষ্ণ ও রাজেশ চৌহান। দেশের সাবেক স্পিনার জোশি ও মিডিয়াম পেসার হরবিন্দরকেও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

তাদের মধ্যে জোশি ও হরবিন্দরকেই নির্বাচক হিসেবে বেছে নেন মদনরা। শিগগির দেবাং গান্ধী, সরনদীপ সিং ও জতিন পরাঞ্জপের সঙ্গে কাজ শুরু করবেন এ দুজন। নির্বাচক হিসেবে তাদের চুক্তি শেষ হবে চলতি বছরের শেষ দিকে।

কদিন পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এ জন্য দল বেছে নেবেন নতুন নির্বাচন প্যানেল। ১২ মার্চ ধর্মশালায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status