ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2020, 4:12 PM

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে

২০১৮ সালের মে থেকে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দেশের বাজারেও এর কার্যক্রম শুরু করবে ব্র্যান্ডটি। ‘ডেয়ার টু লিপ’ ট্যাগলাইনে  বিশ্বজুড়ে  তরুণ স্মার্টফোনপ্রেমীদের  প্রত্যাশার সীমা ছাড়িয়ে চমকপ্রদ অভিজ্ঞতা দিতে ইতিমধ্যে বেশ কয়েকটি পণ্য বাজারে নিয়ে এসেছে রিয়েলমি।


গত দুই বছরে বৈশ্বিক স্মার্টফোন বিক্রির বাজারে দ্রুত বর্ধনশীল এ স্মার্টফোন ব্র্যান্ডটি শীর্ষ সাতে স্থান করে নেয়।

২০১৯ সালে বিশ্ব স্মার্টফোন বাজারের ২২টি দেশে তাৎক্ষণিক প্রবেশ করে এবং ধীরে ধীরে সমগ্র বৈশ্বিক বাণিজ্য কৌশল রপ্ত করে শীর্ষ ৫ মোবাইল হিসেবে বিশ্বের বিভিন্ন বাজারে স্বীকৃতি লাভ করে। সমসাময়িকভাবে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার ২ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে, যা প্রতিবছর ৫০০ গুন হারে বাড়ছে।

রিয়েলমি, উন্নতমানের পণ্যের মাধ্যমে তরুণদের মাঝে হাল ফ্যাশনের প্রযুক্তি নির্ভর জীবনধারা এনে দিচ্ছে। ব্র্যান্ডটির সকল প্রাইস রেঞ্জের পণ্যেই আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য।

যে কারণে রিয়েলমি ৬০টির বেশি বিশ্বের নামকরা অ্যাওয়ার্ড জিতে নেয়। অ্যান্ড্রয়েড অথোরিটির বার্ষিক মোবাইল ফোন জরিপে রিয়েলমি এক্স-২ প্রো ডিভাইসটি ‘বেস্ট অব অ্যান্ড্রয়েড- ২০১৯’ খেতাব পায়। জিএসএমঅ্যারেনা রিয়েলমি এক্স-২ প্রো কে ‘বেস্ট স্মার্টফোন অব ২০১৯: নম্বর ১ ফ্ল্যাগশিপ কিলারের’ স্বীকৃতি দেয়।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status