ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 4:12 PM

দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির যে নতুন প্রস্তাব দিয়েছেন সেটিকে প্রত্যাখ্যান করেছেন দেশটির বিদ্রোহী নেতা রেইক মাচার।

গত শনিবার দক্ষিণ সুদানকে ১০টি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট কির। একই সময়ে আরো তিনটি এলাকাকে নতুন প্রশাসনিক এলাকা হিসেবে ঘোষণা করার পরিকল্পনাও উপস্থাপন করেন তিনি।

জানা গেছে, আগে থেকেই দক্ষিণ সুদানকে ১০টি প্রদেশে বিভক্ত করার দাবি জানিয়ে আসছিলেন দেশটির বিদ্রোহীরা। তবে তাদের দাবি মানা হলেও তার সঙ্গে আরো তিনটি নতুন প্রশাসনিক অঞ্চল যুক্ত করায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারা।

প্রেসিডেন্ট সালভা কিরকে তার প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নির্বাসনে থাকা রেইক মাচার। যেভাবে দেশকে ভাগ করা হয়েছে সেভাবে তারা চায় নি, ফলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না বলেও জানিয়েছেন তিনি।

২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পরেই ১০টি প্রদেশ করার কথা ছিল। তবে প্রেসিডেন্ট সালভা কির ২০১৫ সালে প্রদেশ সংখ্যা বাড়িয়ে প্রথমে ২৮টি করেন। এরপরে সেটিকে বাড়িয়ে ৩২ এ নিয়েছেন।

শনিবার এক নির্দেশনা জারি করে ৩২টি প্রদেশের গভর্নরকে অব্যাহতি দিয়ে সুদানকে ১০টি প্রদেশেই ফিরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট কির।সূত্র- পার্সটুডে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status