|
কে এই রাফিয়া, যাকে ডাকসুর শীর্ষ পদে দেখতে চান জামায়াত আমির?
নতুন সময় প্রতিনিধি
|
![]() কে এই রাফিয়া, যাকে ডাকসুর শীর্ষ পদে দেখতে চান জামায়াত আমির? আইন বিভাগের শিক্ষার্থী রাফিয়া উম্মে উসওয়াতুন রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রাফিয়া খন্দকার নামেও পরিচিত। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে তার ব্যালট নম্বর ছিল ৩২। নির্বাচনে ৪ হাজার ২০৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন রাফিয়া। ডাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির কারণে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে তার ৩২ নম্বর ব্যালট নিয়ে প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। প্রচারণায় তিনি লিখেছিলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর মন্দ হলেও ডাকসু সদস্যপদের ৩২ নম্বর ব্যালট একেবারেই উল্টো।’ জুলাই আন্দোলনে অংশগ্রহণ ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচিতি পান রাফিয়া। সে সময় আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে তার পরিচিতি আরও বিস্তৃত হয়। ডাকসুতে তার কাজ ডাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক পরিবেশসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করেছেন রাফিয়া। তার নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল শিক্ষকদের মূল্যায়নব্যবস্থা চালু করা। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরও অগ্রগতি না হওয়ায় ডাকসুর উদ্যোগে শিক্ষকদের মূল্যায়নের জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেন তিনি। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের পাঠদান ও পেশাদারত্ব মূল্যায়নের সুযোগ পাবেন। মূল্যায়নকারীর পরিচয় গোপন রেখে ফলাফল প্রকাশের ব্যবস্থাও রাখা হয়েছে। গত ফেব্রুয়ারিতে এ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যকে চিঠি দেওয়ার বিষয়টিও সামনে আনেন তিনি। এ উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের মধ্যে আলোচনা তৈরি হয়। বিশেষ করে শিক্ষকদের মূল্যায়নের এখতিয়ার ডাকসুর আছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন, আলোচনায় রাফিয়া গত শুক্রবার ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কাছে নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেন রাফিয়া। তিনি জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনও নারী প্রার্থীকে দেখা যায়নি কেন। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে জামায়াত আমির বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাবো। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’ তবে রাফিয়া স্পষ্ট করেন, ব্যক্তিগতভাবে নিজের জন্য তিনি প্রশ্নটি করেননি; বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই তার এ প্রশ্ন। এর পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
