ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
থানার আইডি থেকে আ.লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2026, 10:22 PM

থানার আইডি থেকে আ.লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

থানার আইডি থেকে আ.লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। গতকাল শনিবার রাতে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক আইডি থেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের মুখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের নামও শোনা যায়।

থানার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘ভুলবশত ভিডিওটি ফেসবুকে আপলোড হয়ে গেছে। আমি চট্টগ্রাম আদালতে ছিলাম। কাজের ফাঁকে ভুল করে ভিডিওটি আপলোড হয়ে গেছে।’

তবে ওসির এমন বক্তব্যের পরও ভিডিওটি আপলোডের প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানার ফেসবুক আইডি থেকে সেটি সরানো হয়নি। পুলিশের একটি সরকারি থানার ফেসবুক আইডিতে এমন ভিডিও প্রকাশ এবং দীর্ঘ সময় ধরে তা বহাল থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status