ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2026, 3:50 PM

কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন

কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হাইটেক সিটি পার্কের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক মো. শফিকুল ইসলাম জানান, হাইটেক পার্কের ২ নম্বর গেটের সামনে গাড়িটি দাঁড় করানো ছিল। হঠাৎ গাড়ির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন

কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status