|
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ ২৯ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বধ্যভূমিগুলো সংস্কার করে দৃশ্যমান করা এবং উলিপুরের হাতিয়া গণহত্যায় শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ নূর বখত, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল, জাহানুর রহমান খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি প্রমুখ। সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জেলার বধ্যভূমিগুলো দ্রুত সংস্কার করে দৃশ্যমান ও সংরক্ষিত করা জরুরি। বিশেষ করে ১৯৭১ সালের ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত ৬৯৭ জন নিরীহ মানুষের স্মৃতিকে সম্মান জানানো এবং ওই শহীদ পরিবারের অসহায় সদস্যদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি জেলার বধ্যভূমিগুলো সংস্কার ও দৃশ্যমান করার বিষয়ে গুরুত্বসহকারে কাজ করা হবে। পাশাপাশি উলিপুরের হাতিয়ার শহীদ পরিবারসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগগুলোও সমন্বয় করা হবে।’ সভায় বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
