ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2026, 12:05 PM

গাজীপুরে উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ

শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁঞা জানান, রাত সাড়ে ১০টার দিকে তার কার্যালয়ের পেছনে ও বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশেই তার বাসভবন। সেখানে আনসার সদস্য কর্তব্যরত ছিলেন। প্রধান ফটকেও আনসার সদস্যরা দায়িত্বরত ছিলেন।

সীমানাপ্রাচীরের বাইরে থেকে পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 
তিনি আরো জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status