|
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ জানা যায়, এ সময় প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভা চলছিল। একই সময়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ফটক ও শহরের পুলিশ ফাঁড়ির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে নড়াইল প্রেসক্লাবের দক্ষিণ পাশের দেয়ালের কাছে ধোঁয়া উড়তে দেখা যায়। শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ারও ঘটনাস্থলে যান। বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ওসি মো. রাসেল সরোয়ার বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
