|
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ নম্বরের ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবিপ্রধান বলেন, তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্য্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
