ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ বিয়ে! টিকটকের আড়ালে এ কোন ভয়ংকর ফাঁদ পাতলেন চীনা নাগরিক?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2026, 3:06 PM

ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ বিয়ে! টিকটকের আড়ালে এ কোন ভয়ংকর ফাঁদ পাতলেন চীনা নাগরিক?

ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ বিয়ে! টিকটকের আড়ালে এ কোন ভয়ংকর ফাঁদ পাতলেন চীনা নাগরিক?

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে পরিচয়, প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করতেন তিনি। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

পরে বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চেন ইয়ং ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। পরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে অন্তত ১৫ নারীকে বিয়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, চেন ইয়ংকে গ্রেপ্তারের খবর পেয়ে সোমবার রাতে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। এসব ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সর্বশেষবাংলা সংবাদ

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীর অভিযোগ, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status