|
কুবির নতুন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন
নতুন সময়,কুবি প্রতিনিধি
|
![]() কুবির নতুন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১২তম সিন্ডিকেট সভায় তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. আবদুল হাকিম। তার দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আগামী দুই বছর সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।" |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
