ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2026, 8:35 PM

পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা

পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা

পরিবার থেকে পরিত্যক্ত হয়ে একাকী জীবন কাটানো ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে ঘর বাঁধলেন। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে হিন্দু রীতি অনুযায়ী তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিলাসপুরের ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে আবাসিক, কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কানহাইয়া লাল ও সাবিনার এই বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার সন্ধ্যায় হলুদ রঙের পোশাক পরে ও হিমাচলি ঐতিহ্যবাহী গানের তালে গায়েহলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আয়োজন শুরু হয়। পরে মালাবদল ও অগ্নিসাক্ষী রেখে সাত পাকে ঘুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এই ব্যতিক্রমী বিয়েতে বরযাত্রী হিসেবে যোগ দেন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা। নবদম্পতিকে শুভেচ্ছা ও উপহার দিয়ে তিনি বলেন, এই বিয়ে সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তা দিয়েছে। ‘আপনা ঘর’-এর প্রচেষ্টার প্রশংসা করে তিনি জানান, বয়স যা-ই হোক না কেন, প্রত্যেকেরই একটি পরিপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে। বয়স বাড়ার অর্থ এই নয় যে মানুষ জীবন উপভোগ করা বা সঙ্গী খোঁজা বন্ধ করে দেবে।

‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসাল জানান, মান্ডি জেলার জাঞ্জেহলি অঞ্চলের থুনাগ গ্রামের বাসিন্দা কানহাইয়া লালকে ২০২২ সালে একটি গুহা থেকে উদ্ধার করেছিল তাদের দল। স্ত্রীর মৃত্যুর পর তিনি তার সম্পত্তি ভাইদের নামে লিখে দিয়েছিলেন। পরে ভাইয়েরা তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি গুহায় আশ্রয় নেন। অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনা বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে হিমাচল প্রদেশে পৌঁছান। প্রথমে তাকে সিমলায় এবং ২০২৫ সালে বিলাসপুরের এই বৃদ্ধাশ্রমে আনা হয়। একসঙ্গে থাকতে থাকতে দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে এবং তারা বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।

প্রকাশ চাঁদ বানসাল বলেন, এই দম্পতি সঙ্গের জন্য একে অপরকে বেছে নিয়েছেন এবং তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবার থেকে বিতাড়িত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবন নতুন করে গড়ে তুলতে সমাজের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জেলা কল্যাণ কর্মকর্তা রমেশ বানসালসহ অতিথিরা বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে তাদের দাম্পত্য জীবন শুরু করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status