ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাংবাদিক দীপু হাসান আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:56 PM

সাংবাদিক দীপু হাসান আর নেই

সাংবাদিক দীপু হাসান আর নেই

সিনিয়র সাংবাদিক দীপু হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেছেন।
রোববার দুপুরে রামপুরা বেটার লাইফ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

সাংবাদিক দীপুর ছোট ভাই আলীম আল হাসান জানান, দুপুরে রাজধানীর আরামবাগে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন দীপু। পরে স্বজনরা তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক দীপু কর্মজীবনে দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক নতুন সময়, দৈনিক আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

এছাড়া সর্বজনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status