ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তাড়া‌শে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:53 PM

তাড়া‌শে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

তাড়া‌শে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-১২ এর একটি দল। এ সময় মো. তানজিল আহ‌ম্মেদকে সলঙ্গার রামারচর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তানজিলকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাড়াশ পৌর এলাকায় ৯ম শ্রেণির ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে তান‌জিল আহ‌ম্মেদসহ তিনজনকে আসামি করে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status