ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অনলাইনে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:47 PM

অনলাইনে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

অনলাইনে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. মেহেদী হাসান ফরহাদ (২২) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার অভিযানে থাকা সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিমের সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের বোর্ডের প্রশ্নের কপি, রেজাল্ট পরিবর্তন করে A+, গোল্ডেন প্লাস পাইয়ে দেয়ার নামে প্রতারণার করে বিকাশ ও রকেট নাম্বার দিয়ে টাকা হাতিয়ে নিতো। ইমরান হোসেন নামের একটি  আইডি থেকে গ্রুপে পোস্ট করে প্রতারণা করতো সে।

মোমেনা আকতার বলেন, নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মনিটরিং টিম ফেক ফেসবুক আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান ফরহাদকে গত বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) আটক করে। পরের দিন মামলা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে পল্টন থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে সিআইডির অপর এক অভিযানে আরেক প্রতারক মো. আমির হামজাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। সে মি. টপ আপ বিডি নামে একটি ফেক ফেসবুক পেজ খুলে অনলাইন গেমসের ওয়েব মানি দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতো।

মোমেনা আকতার বলেন, জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে আসামি আমির হামজা। তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে। মামলা পরবর্তী জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

অনলাইন ফ্রি গেম খেলা বা প্রতারণার সঙ্গে যারা জড়িত সিআইডির সাইবার মনিটরিং টিম তাদের কর্মকাণ্ড প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status