ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তরুণীর মাথা কেটে মগজ দিয়ে ভাত খেল যুবক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 6:05 PM

তরুণীর মাথা কেটে মগজ দিয়ে ভাত খেল যুবক!

তরুণীর মাথা কেটে মগজ দিয়ে ভাত খেল যুবক!

হলিউডের কোন সিনেমার স্ক্রিপ্ট নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। শুনলেই গাঁ শিউরে উঠতে পারে। মাথা কেটে খুন করা হয়েছে এক নারীকে। এখানেই ক্ষান্ত হয়নি খুনি। হত্যার পর ওই নারীর মগজ মেখে ভাতও খেয়েছে ওই খুনি। গত বৃহস্পতিবার ফিলিপাইনে ঘটেছে এমন ঘটনা।

পুলিশ জানায়, ফিলিপাইনের মিডানো দ্বীপে নিজের বাড়ি ফিরছিলো ২১ বছর বয়সী তরুণ লিয়াডো ব্যাগটগ। আকণ্ঠ মদ খেয়ে হাঁটার মতো ক্ষমতা ছিলো না তার। এ সময় হঠাৎ মাঝ রাস্তায় এক নারীর সঙ্গে দেখা হয় লিয়াডোর। সেই নারী আবার ইংরেজিতে কথা বলেন। কিন্তু ইংরেজি ভাষা অজানা ছিলো লিয়াডোর। সে বারবার একটি কথা অজ্ঞাত পরিচয় মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে কেউ কারো কথা বুঝতে পারছিলো না।

এদিকে মেয়েটিকে তাকে এড়িয়ে চলে যেতে চাইলেও রেহাই মেলেনি। ক্রমাগত বকবক করতে করতে মেয়েটির লিয়াডোর পেছনে হাঁটতে থাকে। আর এতেই রাগে ফেটে পড়ে লিয়াডো।

এরপর লিয়াডো মেয়েটিকে একটি জনমানবশূন্য এলাকায় নিয়ে যায়। পরে মেয়েটিকে কোমরের বেল্ট দিয়ে বেঁধে ফেলে মাথায় কোপ মারে। তাতেও ক্ষ্যান্ত হয়নি সে। এক টুকরো কাপড় জোগাড় করে লিয়াডো। তাতেই বেঁধে মুণ্ডুটি হাতে নিয়ে বাড়িও আসে সে। ঠান্ডা মাথায় সে ভাতও রান্না করে। তারপর কাটা মুণ্ডুর ঘিলু বের করে ভাতে মেখে খেয়েও ফেলে। পরে খুলিটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তার এই স্বীকারোক্তিতে চমকে গেছে পুলিশও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status