ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৫ মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 6:18 PM

৫ মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

৫ মাস পর কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

লাশ দাফনের প্রায় ৫ মাস পর আদালতের আদেশে কবর থেকে লিজা আক্তার (২২) নামে এক এনজিও কর্মীর লাশ উত্তোলন করেছে উপজেলা প্রশাসন। মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে আদালতে মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরীর নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব আদকানী পারিবারিক কবরস্থান থেকে ওই তরুণীর লাশ উত্তোলন করা হয়।

জানা গেছে, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস এর মৌলভীবাজার সিডিপির এসএস সার্পোটার হিসেবে কর্মরত ছিলেন লিজা আক্তার। গত ২১ জুলাই বিকেলে অফিস থেকে যাওয়ার পথে আদমপুর-কোনাগাও সড়কে দ্রুতগতির চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় লিজা। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পর তার মৃত্যু। তখন জেলা প্রশাসকের কাছে বাবা ও বোনের আবেদনে অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পন্ন হয়।

এদিকে গত ১ মাস পর নিহতের মা আলেয়া বেগম গত ২৪ আগষ্ট সড়ক দুর্ঘটনা নয় মেয়েকে হত্যার অভিযোগ এনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত পূণরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। আদালতের এ আদেশে পর আজ রোববার সকাল সাড়ে ১১টায় আদমপুর ইউনিয়নের আদকানী গ্রামের পারিবারিক কবরস্থান হতে নিহত লিজার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাহিমা আক্তার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ও কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডাক্তারের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মর্গে লাশ প্রেরণ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরী কবর থেকে তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status