ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কতো টাকা পান, জনগণকে জানাবো’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 6:02 PM

‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কতো টাকা পান, জনগণকে জানাবো’

‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কতো টাকা পান, জনগণকে জানাবো’

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন তার এনজিওর নামে কোথা থেকে কতো টাকা পান, কিভাবে তা ভাগাভাগি করেন সেই তথ্য জনসাধারণের সামনে তুলে ধরার কথা বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্বাচলে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, পাবলিকের মধ্যে কয়েকজন আছেন যারা আপনাদের (ড্রাইভারদের) দেখতেই পারেন না, ফাঁসি চায়। তাদের বিএ পাস ড্রাইভার লাগবে। কয়জনের নাম শুনবেন। একটা পাপী আছে আমাদের এখানে নাম হলো ইলিয়াস কাঞ্চন। তিনি অর্বাচীনের মত কথা বলেন। উনি বলছেন ড্রাইভারদের ফাঁসি হলেই নাকি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যারা আইন মানবেন না তাদেরকে ৫টা বেত্রাঘাত করতে হবে। আমার মনে হয় উনি পাকিস্তান থেকে সেই বেত্রাঘাত এনেছেন এখানে। এখন ঠেলায় পড়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। কিন্তু উনি তা নন।

ইলিয়াস কাঞ্চনের উদ্দেশে সাবেক এই নৌমন্ত্রী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করি আপনি যে দেশি বিদেশি কোটি কোটি টাকা নিয়ে আসতাসেন আপনার এনজিওর নামে আপনি কয়টা প্রতিষ্ঠান খুলেছেন? কয়টা স্কুল করেছেন, কয়জন মানুষকে টেনিং দিয়েছেন। উনি কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেইখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন পুত্রবধুর নামে নেন, লক্ষ লক্ষ টাকা নেন সেই হিসাবটাও আমি জনসাধারণের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু তলে হাত দিয়ে দেখতে পারি আপনার ওজনটা কোথায়।

বিআরটিএ কে ইঙ্গিত করে তিনি বলেন, জাল টাকা ছাপানোর মেশিন, জাল পাসপোর্ট ছাপানোর মেশিন মাঝে মাঝে ধরা পড়ে, কেউ বলতে পারবেন ভুয়া লাইসেন্স ছাপানোর মেশিন কখনো ধরা পড়সে। এ লোকগুলো সব মুখ লুকিয়ে আছে বিআরটির`র মধ্যে। জাল লাইসেন্সধারীদের প্রথমে ধরতে হবে যদি এটাকে শৃঙ্খলায় আনতে হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মাহবুবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কামরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহছানে এলাহী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের (এআরআই) সহকারি অধ্যাপক সাইফুন নেওয়াজ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status