ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিয়ের কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 December, 2019, 5:53 PM

বিয়ের কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণ

বিয়ের কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণ

নারায়নগঞ্জের রূপগঞ্জে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ এবং বিয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রূপগঞ্জ সদর ইউনিয়নের পড়শি এলাকায়।

এ ঘটনায় শনিবার রাতে ওই কিশোরীর কথিত প্রেমিক ও তার দুই সহযোগীকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

মামলার এজাহার থেকে জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। তারা রূপগঞ্জ সদর ইউনিয়নের পড়শি এলাকায় বসবাস করে। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে খিলক্ষেত থানার পাতিরা এলাকার আজিজুল হকের ছেলে আবুল কালাম আজাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করে আবুল কালাম আজাদ। সম্প্রতি ওই কিশোরী তাকে বিয়ের কথা বললে সে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে আবুল কালামকে বিয়ে করার জন্য চাপ দেয়া হয়।

গত ৫ অক্টোবর আবুল কালাম কিশোরীকে বিয়ে করবে বলে গোয়ালপাড়া এলাকার ঢাকার সাহেবের বাড়িতে আসতে বলে। কিশোরী ওই সেখানে গেলে কাজী আসছে বলে একটি নির্জন বাড়িতে আটকে রেখে আবুল কালাম আজাদ ও তার দুই সহযোগী সবুজ ও মাহিদ তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার রাতে ওই কিশোরী মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে রাতেই আবুল কালাম আজাদ ও সবুজকে গ্রেফতার করে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status