ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কৌশলে দেশে ফিরছে ক্রিকেটাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:50 PM

কৌশলে দেশে ফিরছে ক্রিকেটাররা

কৌশলে দেশে ফিরছে ক্রিকেটাররা

ইংল্যান্ড বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর কিংবা সদ্য শেষ হওয়া ভারত সফর- দেশে ফেরাটা ক্রিকেটারদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে ক্রিক্রেটারদের জন্য। একটানা বাজে পারফরমেন্সে শেষ কবে বিমানবন্দরে ক্রিকেটাররা মাথা উঁচু করে ফিরেছিল তা মনে করা কঠিন।

গতকাল রবিবার ম্যাচ শেষ হওয়ার পর সেদিন রাতেই দেশের বিমান ধরেছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। আজ সোমবার সকালে ঢাকায় ফিরেই বিমানবন্দর থেকেই চট্টগ্রামের বিমান ধরেন নাইম হাসান।

শোনা যাচ্ছে, দলের বাকি ১০ সদস্যরা ২৭ নভেম্বর রাতে দেশে ফিরবেন। কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এতদিন সিরিজ কিংবা টুর্নামেন্ট শেষে জরুরী প্রয়োজন থাকলে সর্বোচ্চ এক কি দুজন আলাদাভাবে দেশে ফিরতেন। তবে এবার ঘটনা ভিন্ন।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ভারতের কাছে ধরাশায়ী হয়ে সংবাদ মাধ্যমকে এড়াতেই টিম বাংলাদেশের এই কৌশলী পদক্ষেপ। এমন বাজে পারফর্মেন্সের পর মিডিয়ার তোপের মুখে পড়ার সম্ভাবনা প্রায় শতভাগ। তাই মিডিয়া এড়াতেই নাকি ভেঙে ভেঙে দেশে ফিরছেন ক্রিকেটাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status