ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 2:00 PM

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে জরিমানা

আন্তর্জাতিক ব্র্যান্ডের মোড়কে ব্যবসা, কিন্তু নেই প্রয়োজনীয় মানসনদ ও সরকারি ছাড়পত্র। ভোক্তাদের নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বৈদ্যুতিক পণ্য বাজারজাত করেও দীর্ঘদিন পার পেয়ে যাচ্ছিল হায়ার বাংলাদেশ লিমিটেড। অবশেষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে প্রকাশ্যে আসে সেই অনিয়ম। রাজধানীর অভিজাত গুলশান এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাজধানীর গুলশান এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে জরিমানা


বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান এভিনিউয়ে অবস্থিত হায়ার বাংলাদেশের শোরুমে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করছে। বিষয়টি ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর লঙ্ঘন হিসেবে বিবেচিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গিজারের মতো পণ্যে মানগত ত্রুটি থাকলে তা ব্যবহারকারীদের জন্য দুর্ঘটনা, শর্টসার্কিট কিংবা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে। ফলে অনুমোদনহীন পণ্য বাজারজাতের বিষয়টি শুধু আইনের লঙ্ঘনই নয়, ভোক্তা নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।

বিএসটিআই জানিয়েছে, বাজারে মানসম্মত ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে তাদের নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের যেকোনো ইলেকট্রনিক্স বা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার আগে বিএসটিআই অনুমোদিত স্ট্যান্ডার্ড মার্ক রয়েছে কি না, তা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোহাম্মদ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন। এছাড়া ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ এবং ডিএমআই, বিএসটিআই ঢাকার পরিদর্শক (মেট্রোলজি) মো. নূরুল ইসলাম অভিযানে অংশ নেন।

বিএসটিআই সূত্র বলছে, ভোক্তা স্বার্থবিরোধী ও মাননিয়ন্ত্রণবিহীন পণ্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status