ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মহারাষ্ট্রের মসনদে বসবে কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:48 PM

মহারাষ্ট্রের মসনদে বসবে কে?

মহারাষ্ট্রের মসনদে বসবে কে?

কে হবেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, এ নিয়ে এখন উত্তাল ভারতের রাজনীতি। রাজ্য আর পার্লামেন্টের সীমা পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে এই মামলা।

শিবসেনার নেতৃত্বে কংগ্রেস-এনসিপি জোট রাজ্যের ক্ষমতা নিতে যাচ্ছে এটা যখন চূড়ান্ত, তখনই মধ্যরাতের নাটকীয়তায় পাল্টে যায় সবকিছু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি’র দেবেন্দ্র ফডণবীস। বিজেপির জোটে যোগ দেন এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। অন্যদিকে শারদ পাওয়ার দাবি করতে থাকেন তার দলের বিধায়করা অজিতের সঙ্গে নেই। এ অবস্থায় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কীভাবে ফডনবীশকে মুখ্যমন্ত্রী এবং অজিতকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন তা নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক।

ভারতের সুপ্রিম কোর্টে আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন দুই পক্ষের আইনজীবিরা। আগামীকাল সকালে এ বিষয়ে রায় ঘোষণা করা হবে। ফডনবীশের নিয়োগ অবৈধ কিনা কিংবা আবারও আস্থা ভোট হবে কিনা এসব কিছুর উত্তর জানা যাবে রায়ের পর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status