ছোটাপর্দায় পরিচিত মুখ শ্যামল মাওলা ও মাহা শিকদার। একাধিক নাটকে এক সঙ্গে অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনে তারা এখন এক অপরের প্রেমে মজেছেন। তবে হ্যাকিংয়ের মাধ্যমে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সেশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তারা।
ফাঁস হওয়ার ১৭ সেকেন্ডের ভিডিওটি দেখা গেছে শ্যামল মাওলা গভীর আবেগে মাহা শিকদারকে জড়িয়ে ধরে রেখেছেন। দুজন পরস্পরের প্রেমে মশগুল। মাহা শ্যামল মাওলার গালে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছেন। মজার ছলেই ভিডিওটি করা হয়েছিল- দুজনের ব্যবহারেই বিষয়টি পরিষ্কার।
এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘আমি যার সঙ্গে রিলেশনশীপে আছি তার সঙ্গে একটা ফান ভিডিও ছিল- ওটা লিক হয়েছে। হ্যাকাররা হ্যাক করেছে। এটা একটা টিকটক ছিল। হ্যাক হয়ে ভিডিওটি অন্যদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এটা আসলে মজা করেই করেছিলাম। সিরিয়াস কোনো বিষয় নয়। এ পরিস্থিতিতে সবার সহযোগিতা কামনা করছি।’